জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী| শনিবার এর আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।

বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়| মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিল-পূর্ব সমাবেশ বক্তব্য দেন—জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম ও চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন,গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন।

একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️