চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের রোগী:নতুন ভর্তি ৯৩

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের রোগী:নতুন ভর্তি ৯৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। রবিবার দুপুর দুপুর ২টা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৭৭ জন শিশু। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান এই তথ্য নিশ্চিত করে বলেন— স্মরণকালে হামের তীব্রতা অনেক বেশি। হুহু করে বাড়ছে রোগীর সংখ্যা। বাংলাদেশের ইতিহাসে বিশ বছর পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে কোনো আসন খালি নেই। রাজশাহীর অবস্থাও খুব খারাপ।

ডা. রায়হান আরো বলেন— হামের রোগীদের পরীক্ষা রিপোর্ট তিন মাস পর পাওয়া যায়। তবে আমরা ধারণা করছি এরা সবাই হামে আক্রান্ত।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন— মাসখানেক থেকেই হামের উপদ্রব দেখা দিয়েছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আজ সকাল পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি ছিল। এদের মধ্যে দুয়েকজন বয়স্ক রয়েছেন। বাকি সবাই শিশু। হামের জন্য আলাদা কক্ষ ও চিকিৎসক ও নার্সদের আলাদা টিম করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️