নাসিরনগরের মাদক ব্যবসায়ীর বাড়ি উচ্ছেদ করেন এলাকাবাসী

নাসিরনগরের মাদক ব্যবসায়ীর বাড়ি উচ্ছেদ করেন এলাকাবাসী

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে আক্তারনগর বাজারের পাশে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগে করিম মিয়া নামে এক ব্যক্তির বাড়ি উচ্ছেদ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায় ১৬ জুলাই ২০২৬,বৃহস্পতিবার শ্রীঘর গ্রামের স্থানীয় মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ মিলে করিম মিয়ার বাড়িতে অভিযান চালান। অভিযানে তার বাড়ি থেকে গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক হাতেনাতে উদ্ধার করা হয়।পরে মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নির্দেশে বাড়িটি উচ্ছেদ করা হয়।

যুবসমাজ রক্ষায় এলাকাবাসীর প্রতিজ্ঞা স্থানীয়রা জানান, করিম মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এতে এলাকার যুবকদের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাচ্ছে। এর আগেও তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিছুদিন বন্ধ রাখার পর তিনি আবারও মাদক বিক্রি শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে পাওয়ার পর সে ভুল স্বীকার করে বলে,আগামীতে আর মাদক বিক্রি করবো না, আমাকে মাফ করে দিন।

এলাকাবাসী বলেন, "আমরা চাই মাদক মুক্ত সমাজ,আমাদের এলাকার প্রতিটি যুবক সুন্দর জীবন যাপন করুক। মাদকের নেশায় আসক্ত হয়ে যেন কেউ মা-বাবার সাথে খারাপ ব্যবহার ও পরিবারে অশান্তি সৃষ্টি না করে।

নাসিরনগর থানা পুলিশ জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকার ও উপজেলা প্রশাসন যে পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️