চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃরাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ডাকা পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জেও। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্টরা জানান,রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকরা সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। তবে প্রশাসন বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে উল্লেখ করে এবং প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কমিটি গঠনের পাল্টা প্রস্তাব দেয়। শ্রমিকদের একাংশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ধর্মঘটের ডাক দেয়। এর ফলে সোমবার রাত ৮টা থেকে রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান,এই রুট দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০টি বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু রাজশাহীর শ্রমিক আন্দোলনের কারণে সকাল থেকে সব গাড়ি চলাচাল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন,রাজশাহীতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের কোনো কমিটি নেই। বর্তমানে সাধারণ শ্রমিকেরা মিলে এর নেতৃত্ব দিচ্ছে। প্রায় মাস দেড়েক আগে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সাধারণ শ্রমিকেরা গাড়ি চলাচল সচল করেছিল। আবারো শ্রমিকরা নির্বাচনের দাবিতে সোমবার রাত ৮টা থেকে ধর্মঘট ডেকেছেন।

তিনি আরো বলেন,চাঁপাইনবাবগঞ্জের বাসগুলোকে রাজশাহীর ওপর দিয়েই ঢাকায় যেতে হয়, তাই রাজশাহীর অচলাবস্থার কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে। জরুরি প্রয়োজনে যাদের ঢাকায় যাওয়া প্রয়োজন, তারা বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️