চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে একটি বসতবাড়িতে মজুত করা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মনিরুল ইসলাম কালুর বাড়িতে ককটেল মজুত ছিল। হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন,ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




