চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রোগীদের চিকিৎসাসেবা আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, ডিজিটাল অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় হাসপাতালের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। এটি এমন একটি আধুনিক ব্যবস্থা, যা বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি বলেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে হাসপাতালে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। পরবর্তীতে চিকিৎসার সময় চিকিৎসকরা রোগীর পূর্বের চিকিৎসাসংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন। এতে দ্রুত সময়ে সেবা প্রদান সম্ভব হবে এবং রোগীদের কাগজপত্র নিয়ে হয়রানি কমবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অর্থ পরিশোধেও জটিলতা কমে আসবে।

হারুনুর রশীদ আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এখানে ১০০ শয্যার জনবল রয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের যে ঘাটতি রয়েছে, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসি, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ, ওষুধের মজুদের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️