নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণি ভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০ টি ফুটবল বিতরণ করা হয়েছে।
নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয় সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে। শিক্ষার্থী ও নারীদের প্রাপ্ত সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সামাজিক উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থ হতে বাইসাইকেল, সেলাই মেশিন ও বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।




