চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ইমন নামে একজনকে আটক করা হয়েছে।
আটক ইমন (২১) শহরের রেলবাগান হাড্ডিপট্টি এলাকার ফিরিং আলীর ছেলে।
আজ সোমবার(১৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ট্রাস্কফোর্স দল শহরের রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে ইমনের বিরুদ্ধে পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।




