চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র মোখলেসুর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র মোখলেসুর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার সময় শহরের কাঁঠাল বাগিচায় এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান।

প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, পৌর মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ প্রমূখ।

উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরপি শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্ড জিআর জেভি এই প্রকল্পের কাজ শুরু করে আগামী ১১ নভেম্বরের মধ্যে শেষ করবে। ৩টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️