চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্দোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ মার্চ বিকালে চেম্বার অব কমার্সের ভবনে পূর্ণমিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি- আব্দুল ওয়াহেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন,চেম্বারের ডিরেক্টর গণ,পুরাতন বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি- শাহজাহান আলী,সেক্রেটারি-শামিউল হক ও ব্যবসায়িকবৃন্দ।




