চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ”— এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ জুন) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাদু পণ্ডিত স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেছে সাফা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাফা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল স্থানীয় জনগণের মাঝে ২০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান| তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করে, তাহলে আমাদের দেশ আরো সবুজ, সুন্দর ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাফা ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি আসাদ, কার্যনির্বাহী সদস্য তোহরুল ইসলাম সোহেল, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা আব্দুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ।




