সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার প্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার প্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ প্রাপ্ত শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নাহিদ উজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মায়া বৃষ্টি ফাউন্ডেশনের আয়োজনে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিলুর রহমান, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা বেগম, মানবিক স্বেচ্ছাসেবক টিমের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক কর্মী মোঃ আব্দুল গনি ফিটু, মায়া বৃষ্টি ফাউন্ডেশনের পরিচালক মোঃ হৃদয় খান মুনিম, নিয়ামত উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে মোঃ নাহিদ উজ্জামানের অবদান প্রশংসনীয়। নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে তিনি এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা নাহিদ উজ্জামানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️