চাঁপাইনবাবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে বোন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে বোন নিহত

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত নারী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।

শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে আমাদের বলেন,সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানী বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হন নিহতের মা-বাবাসহ তিনজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️