চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত সোয়া ১০টায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ককটেল বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকাল থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিলো। এরই জের ধরে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ রাত থেকেই অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️