চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছেa। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক, পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির জোনাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের মো. নাজির হাসান। 

অনুষ্ঠানে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রকাশ্যে প্রায় অর্ধকোটি টাকার এই কৃষি ঋণ প্রদান করে।  

জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️