চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ত্রিবার্ষিক ২০২৪ ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ত্রিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলাশহরের সোনার মোড় এলাকায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে ২টি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু প্যানেল এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও গোলাম ফারুক মিথুন প্যানেল।

পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়ে আছেন।এবার মোট ভোটার ছিল ১ হাজার ৬০০ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সালামত হোসেন। শনিবার রাত পৌন ৮টা পর্যন্ত ভোট গণনা চলছিল।

এর আগে একই জায়গায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন, বিগত কমিটির সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সদস্য আবু সুফিয়ানসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️