নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক বিদ্যালয়ের বৈধ ও আইনানুগ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী শহিদুল ইসলাম রিপনের কথিত মানববন্ধনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যগণের অংশগ্রহণে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১২ই আগস্ট সকাল ১০টায় নাচোল ইউনিয়নের ভাতসা গ্রামবাসীর আয়োজনে ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসাঃ সাথী, অভিভাবক ও কমিটির সদস্য বুলবুলি বেগম বলেন, সম্প্রতি বৈধ ও সরকারি পরিপত্র অনুযায়ী স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে সকলে দাবি করেন। ওই কমিটিতে মাত্র এক ভোট পাওয়া সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম রিপন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মিথ্যা অভিযোগে গত ১১আগস্ট একটি মানববন্ধন করেন। এরই প্রেক্ষিতে আজ ১২ আগস্ট বুধবার সকাল ১০টায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যগণ পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। অভিযোগের বিষয়ে ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম জানান, সরকারি বিধি মোতাবেক স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এবিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা জানান, সরকারি বিধি মোতাবেক ২১নং ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পেলে সহকারি শিক্ষা অফিসার মাকশুদুল হককে তদন্ত ভার দেওয়া হয়। তদন্তে অভিযোগ প্রমানীত না হওয়ায় নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে। তবে পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে তিনি বলেন বিষয়টি জেনেছি, উর্ধতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️