নাচোলে চাঁদাবাজির মালায় আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

নাচোলে চাঁদাবাজির মামলায় দুইজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত

নাচোলে চাঁদাবাজির মালায় আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জে:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে নাচোল আমলি আদালতের দ্বিতীয় বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন,আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় আওয়ামী লীগের ২৬ জন নেতার নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকালে ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাতেও চাঁদা দিতে না চাইলে তাঁকে মারধরসহ আমবাগানের ক্ষতি করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️