নাচোলে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৪ জন আটক

নাচোলে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নাচোল থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন (১৭ পুরিয়া) এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলেন— নাচোল উপজেলার উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু (২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা (৪৫) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩২)।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি সৈকত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️