নাচোলে দুস্থ ও অসহায় নারীদের সেলাইমেশিন বিতরণ

নাচোলে দুস্থ ও অসহায় নারীদের সেলাইমেশিন বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩৫ জন দুস্থ নারীকে একটি করে সেলাইমেশিন দেয়া হয়।

স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) তহবিল থেকে এ সহায়তা দেয়া হয়।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| এই সেলাইমেশিনগুলো যেন শুধু ঘরে পড়ে না থাকে, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে| নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. ইয়াকুব আলী ও পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম।

সেলাইমেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা| তারা জানান, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️