চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয় আম পাড়া শ্রমিক।

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয় আম পাড়া শ্রমিক।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল রানা (৪৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার বাসিন্দা।

নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে একদল শ্রমিক শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে আম পাড়ার জন্য কাকনহাটে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি নামক স্থানে একটি গর্তে সামনের চাকা পড়ে গেলে গাড়িটি উল্টে যায়।

এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় গাড়িতে থাকা আম পাড়া শ্রমিকদের মধ্যে ছয়জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️