শিবগঞ্জে অর্থ লেনদেন না মেলায় ধর্ষণ নাটক সাজানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউ তালাকের বিষয়ে অর্থনৈতিক লেনদেনে রাজি না হওয়ায় ধর্ষণ নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ।

শিবগঞ্জে অর্থ লেনদেন না মেলায় ধর্ষণ নাটক সাজানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মোঃ মিজানুর রহমান শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউ তালাকের বিষয়ে অর্থনৈতিক লেনদেনে রাজি না হওয়ায় ধর্ষণ নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ।

গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের ভুক্তভোগী পরিবার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ।

সম্মেলনে মো: আফসার আলী টুলু এর স্ত্রী মায়মুনা বেগম অভিযোগ করে বলেন, গত ৮ বছর আগে আমার ছেলে মাসুদ রানার সাথে মোবারকপুর টিকরি গ্রামের অসীম আলীর মেয়ে তানিয়া খাতুনের বিবাহ হয় । পারিবারিক কলহ সহ বিভিন্ন কারনে মেয়ের পরিবার তাদের মেয়েকে তালাক করিয়ে নেয়ার জন্য তাদের মেয়েকে নিয়ে চলে যায় এবং গত কয়েকদিন আগে আমার স্বামী অর্থাৎ মেয়ের শশুরকে ডেকে পাঠায় । সেখানে গেলে মেয়ের পরিবারের লোকজন মোহরানা ৩৫ হাজার টাকা থাকলেও ১ লক্ষ ২৬ হাজার টাকা দাবী করে । কিন্তু আমার স্বামী তা দিতে অস্বীকৃতি জানালে তারা ষড়যন্ত্র করে আমার স্বামীকে মারধর করে এবং জোরপূর্বক তার পুত্রবধুর শ্লীলতাহানির চেষ্টার কথা স্বীকার করিয়ে নেয়, যেটা একদমই মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত ।

এসময় তারা এমন জঘন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এই ঘটনায় ভুক্তভোগী আফসার আলী টুলুর মুক্তির দাবী করেন তার পরিবার । এসময় ভুক্তভোগী আফসার আলী টুলুর মা,ভাই,বোন,মেয়ে ও অপর পুত্রবধু স্মৃতি খাতুন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️