চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে সবাইকে পিছে ফেলে এগিয়ে আছে নাদিরা চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে সবাইকে পিছে ফেলে এগিয়ে আছে নাদিরা চৌধুরী

চাঁপাই প্রেস ডেস্ক:ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দেশের ১১ তম প্রধান মন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে সাজিয়েছেন মন্ত্রীসভা।

এবার সংরক্ষিত নারী আসনের এমপি চূড়ান্ত করতে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুঁজছেন ত্যাগী ও পরীক্ষিত কর্মীকে। 

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে কাজ করছেন জাতীয়তাবাদী মহিলা দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ-সভাপতি নাদিরা চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে নাদিরা চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারন করে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েছি। আর নারী জাগরণের অগ্রদূত গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় রাজনীতি করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংরক্ষিত নারী আসনে এমপি ধানের শীষের মহিলা প্রার্থী হিসেবে মনোনয়ন চাই।চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংগ্রাম ও আন্দোলনসহ নানান কাজে ভূমিকা পালন করেছি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই মুহুর্তে জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব আন্দোলন সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জের মাঠে ছিলাম। তাই সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে কাজ করার সুযোগ চাই। আমার বিশ্বাস নবনির্বাচিত প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে মনোনয়ন দেবেন। আমি এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ।