চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডের হুজরাপুর মহল্লায় অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ পরিচালিত রাধাগোবিন্দ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ এবং ক্ষতিসাধন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র কর্মকার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শাকিল হোসেন রহেদ (৩০) নামের এক যুবককে আসামি করে মামলা করেন।

শাকিল শহরের ১ নম্বর কলোনি এলাকার আব্দুর রহিমের ছেলে। মামলার পর পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠিয়েছে।

স্থানীয়, পুলিশ ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মন্দিরের ফটকে এবং ভেতরে বেশ কয়েকটি ইট মারে শাকিল। পরে তিনি মন্দিরের সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মন্দির সংশ্লিষ্ট এবং স্থানীয়রা তাকে আটক করে। পরে ‘৯৯৯’ হটলাইন মারফত পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে শাকিলকে থানায় নিয়ে আসে। ইট নিক্ষেপে মন্দিরের প্রধান ফটকের ও ভেতরের দরজার কিছু ক্ষতি হয়।

শাকিলকে আটকের সময়ও তিনি গালিগালাজ করে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক।

জেলা পূজা উদযাপন কমিটির কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, স্থানীয়রাই ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত করলেই ঘটনার কারণ জানা যাবে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই যুবক কি উদ্দেশে এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবক মানসিকভাবে সুস্থ কি না সেটিও খোঁজ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️