চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা দরগাপাড়ার মৃত অনু আলীর ছেলে রুবেল আলী (৩১)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে জানানো হয়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমাদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চন্দ্র চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (গতকাল ১০ মার্চ) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের অন্তর্গত আমনুরা টংপাড়া শিমুলতলা হতে নাচোলগামী সড়কে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




