নিয়ামতপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
আজ(১১ মার্চ) উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, প্রশাসনিক কর্মকর্তা রাজু আহম্মেদ, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ চাল বিতরণ করা হচ্ছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে।




