চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নারীর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (২১ জুলাই) মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম(৫০),হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন(২৮) ও নাতনী মিম(১৩)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




