‎মক্তবে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

‎মক্তবে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম (৫০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

‎সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মক্তবে পাঠদানের জন্য অভিযুক্ত শিক্ষক এক ছাত্রকে নিজ বাসায় ডেকে নেন। বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিশুটি একা ছিল। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

‎খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️