দুমকিতে টলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন

দুমকিতে টলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার(১০ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে জানান, ‘মবিল নিতে দুমকী আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে উল্টে আছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, আর কেউ আছে কি না। ড্রাইভার জানায়, “আর কেউ নাই।” পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন। আমি এলাকার না হওয়ায় ড্রাইভারকে চিনতে পারিনি।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘একটি যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️