দুমকিতে অযত্নে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

পটুয়াখালীর দুমকিতে সড়ক ও জনপদ বিভাগের ফেরি বিভাগের অধীনে থাকা কোটি টাকার দুটি ফেরি আজ অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে

দুমকিতে অযত্নে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সড়ক ও জনপদ বিভাগের ফেরি বিভাগের অধীনে থাকা কোটি টাকার দুটি ফেরি আজ অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে।

‎খোলা আকাশের নিচে পড়ে থাকা ফেরিগুলোর যন্ত্রাংশ একে একে চুরি হয়ে যাচ্ছে রাতের আঁধারে। রোদ-বৃষ্টি, পানি ও কাঁদার আস্তরণে মরিচা পড়ে অচল হয়ে গেছে ফেরিগুলো।

‎স্থানান্তর না হওয়া, রক্ষণাবেক্ষণের অভাব এবং তদারকির অনুপস্থিতিতে সরকারি এই সম্পদ এখন প্রায় অচল লোহার স্তূপে পরিণত হয়েছে।

‎২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্দেশে ফেরি দুটি তার নিজ বাড়ির সামনের পায়রা নদীর বাহেরচর এলাকায় এনে রাখা হয়।

‎এরপর থেকে ফেরি দুটি অকেজো অবস্থায় পড়ে আছে, যার অধিকাংশ মূল্যবান যন্ত্রাংশ ইতোমধ্যেই চুরি হয়ে গেছে।

‎সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিগুলোর ভেতর এখন আবর্জনার স্তূপ। পানি ও কাঁদার নিচে ডুবে আছে নীচের অংশ, মরিচা পড়ে গেছে গায়ে। শ্রমিক ও কর্মচারীদের পদচারণা না থাকায় পুরো জায়গাজুড়ে আগাছা গজিয়ে উঠেছে।

‎স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন,“সরকারি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে—এটা দেশের ক্ষতি। এগুলো নিলামে বিক্রি করে বা অন্যত্র কাজে লাগানো উচিত।

‎একই এলাকার বাসিন্দা মো. শাহিন বলেন,“অচল ফেরিগুলো সংস্কার করলে বা নিলামে বিক্রি করলে তা থেকে সরকারের আয় বাড়বে এবং জনসেবা আরও সম্প্রসারিত হবে।

‎এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, “বাহেরচর এলাকায় ফেরি দুটি পড়ে আছে বিষয়টি আমাদের জানা আছে। খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয় সচেতন মহল বলেন, দীর্ঘদিন ধরে ফেলে রাখা এই ফেরিগুলো সরকারি সম্পদের প্রতি চরম অবহেলার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কোটি টাকার সম্পদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️