বুড়িচংয়ে ইসলামী ফ্রন্ট শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

বুড়িচংয়ে ইসলামী ফ্রন্ট শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে " সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে- মাহে রমজানের ভূমিকা" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ ( বৃহস্পতিবার) বেলা ২ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সঞ্চালনায় বুড়িচং উপজেলা সদরে অবস্থিত সানরাইজ প্রি- ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের রেজভী, বুড়িচং নজরুলিয়া মইনিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, রেজভীয়া দরবার বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আমজাদ হোসেন রেজভী, মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাদের খান মাদবপুরী ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মোঃ খোরশেদ আলম।

বক্তব্য রাখেন, মাওঃ কাজী ফখরুদ্দিন আহমেদ, মাওঃ মোঃ মিজানুর রহমান,কারী রবিউল রাজা, মাওঃ মোঃ নেয়ামত উল্লাহ রেজভী, হাফেজ মাওলানা মোঃ আবু সাইদ, মোঃ আঃ অদুদ মিয়াজী মেম্বার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক শাহজাদা হোসাইন ,কারী আবদুর রহিম।

এসময় বক্তারা বলেন, রোজা শুধু উপবাসের জন্য নয়: এটি আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ পর্ব। এ মাসেই নাজিল হয়েছে কোরআনুল কারিম- মানবজাতির হেদায়াতের জন্য আসমানি মহাগ্রন্থ। তাই রহমত , মাগফিরাত ও নাজাতের এই সময়ে প্রতিটি মুসলমানের উচিত নিজ নিজ আমলনামা পর্যালোচনা করা , কোন ঘাটতি থাকলে তা পূরণ করা এবং যে সময়টুকু বাকি আছে, তা যথাযথভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। উদাসীনতা পরিহার করে ইবাদত,- বন্দেগি, সৎকর্মে মনোযোগী হওয়ার পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদী, মোঃ আব্দুল কাদের, মাওঃ মোঃ ইসমাইল হোসাইন, মোঃ হাবিবুর রহমান, মোঃ হারুনুর রশিদ,শোহাইব হাসান রাকিব, মাওঃ মোঃ সাইফুল ইসলাম চিশতী, মাওঃ আব্দুছ ছালাম ফারুকী,সৈকত ইসলাম বারী, মোঃ তানভীর হাসান,মাকসুদুল হাসান সিদ্দিকী, মোঃ ফয়জুল হক সহ আরো অনেকে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️