চাঁপাইনবাবগঞ্জে ফুড ফর দ্য হাংরি এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ফুড ফর দ্য হাংরি এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ফুড ফর দ্য হাংরি বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে চারটি কমিউনিটি-ভিত্তিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গোবরাতলা, আতাহার, ঝিলিম এবং শাহজাহানপুর এলাকায় আয়োজিত এসব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন। নারী অধিকার, মর্যাদা, লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি নারীদের অংশগ্রহণ ও উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন আনন্দঘন খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মেয়েদের শিক্ষা নিশ্চিতকরণ, নারীর নিরাপত্তা জোরদার এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরাও নারীর প্রতি সম্মান, বৈষম্যহীনতা ও সমতার বার্তা তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করে। এ সময় উপস্থিত শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী ও পুরুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ঝিলিম কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব কাঞ্চন কুমার দাস। এছাড়াও আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং নারী অধিকার, মর্যাদা, লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয় ও তদারকি করেন রিপন কিসিকু, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার; উইলিয়াম জর্জ টুডু, এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর; এবং মাহা জাবিন জাহান, ভ্যালু এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপ কো-অর্ডিনেটর, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️