ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
ভোলাহাট প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে।

বুধবার (০৮ জুলাই) আনুমানিক রাত ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আমজাদ আলী এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নং ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদার এর আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




