ভোলাহাটে ভাতিজার হাতে চাচা খুন

পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার চাকুর আঘাতে খুন হয়েছেন চাচা

ভোলাহাটে ভাতিজার হাতে চাচা খুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার চাকুর আঘাতে খুন হয়েছেন চাচা ইসমাইল হোসেন।

নিহত ইসমাইল হচ্ছেন জেলার ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত শাম মুহাম্মাদের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ইসমাইল হোসেনের ভাই মিলন আলী ও ভাতিজা রবিউল ইসলাম নিজ বাড়িতে ঝগড়া করছিল।

এসময় ইসমাইল হোসেন তার ভাই ও ভাতিজার ঝগড়া থামাতে গেলে ভাতিজা রবিউল ইসলাম চাকু দিয়ে চাচাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন ইসমাইলকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ওসি (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, এ ঘটনায় মিলন আলীর ছেলে ঘাতক রবিউল ইসলামকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️