চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২৮ লাখ টাকার মোবাইলসহ তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২৮ লাখ টাকার মোবাইলসহ তিনজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটর মোটরসাইকেলসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে ৫৯ বিজিবি।

আটক তিনজন হলেন,শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিন আলীর ছেলে সানাউল্লাহ (২৮),আবু সায়েদ আলীর ছেলে হারুন-অর-রশিদ(১৯),মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।

মঙ্গলবার সকালে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট রাত্রি সাড়ে ৯ টার দিকে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে টহলদল তিনজন আসামীর কাছে ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষমে হয়েছে। 

ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। আটককৃত তিনজনসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেলটি আইনি পদক্ষেপ গ্রহণের কাজ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। 

 এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,এসজিপি,বিএফএম,পিএসসি তিনি বলেন,বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️