নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,অভিযুক্ত যুবক পলাতক
সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৭ বছর স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ।
শনিবার (২০) জুন ২০২৬ সন্ধ্যায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে পান্না সরকার (১৮) পেশায় একজন রাজমিস্ত্রি।

পারিবারিক সূত্রে জানা যায় , ২০ শে জুন শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করার পর শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার আলাকপুর লালমোহন সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে । ঘটনার প্রায় ১ ঘন্টা পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করে । মেয়েটির দাদা জানান, ঘটনার পর নাতনির মন খারাপ দেখে এবং তার শারীরিক কষ্টের কথা বিস্তারিত জানতে পারেন। শিশুটি জানায়, পান্না সরকার তাকে পাটক্ষেতে নিয়ে গিয়ে কষ্ট দিয়েছে। । সেই রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান,পুলিশের তৎপর রয়েছে এবং শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত বিবরণ পাওয়া যাবে।




