অবৈধভাবে মাটি উত্তোলনে তিন জনকে বিনাশ্রম কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সরাইল সৈয়দটুলা গ্রামের ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

অবৈধভাবে মাটি উত্তোলনে তিন জনকে বিনাশ্রম কারাদন্ড

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সরাইল সৈয়দটুলা গ্রামের ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মুরারবেড় নামক স্থানে তিতাস নদী তীরবর্তী নাল জমি থেকে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নাসিরনগর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিগণ হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর সৈয়দটুলা গ্রামের ১। জহিরুল ইসলাম(৩২)পিতাঃমৃত আবদুল আওয়াল ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ২। শোভন মিয়া(৩২) 

পিতাঃআবদুল হাকিম ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ৩। আরজু মিয়া(৬৫) পিতাঃ মৃত আনোয়ার আলী ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ১টি বাল্কহেড, ২টি ভেকু মেশিন ও ১টি পল্টন জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️