চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️