চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের সোয়া ১ কেজি হেরোইন উদ্ধারের মামলায় আব্দুল আলিম (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জের সোয়া ১ কেজি হেরোইন উদ্ধারের মামলায় আব্দুল আলিম (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউননয়নের মির্জাপুর মুচড়াপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন আলিম। এ ঘটনায় পরদিন ৭ জুলাই গোমস্তাপুর থানায় আলিমকে একমাত্র আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আকরামুল হক। ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস একমাত্র আলিমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত সোমবার আলিমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জহির জামান জনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️