চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম বেগম (৩০) নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর এবং মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত কাজল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরের মৃত তৈয়মুর মাস্টারের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী মহিষালবাড়ী এলাকার ইউনুস আলীর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর স্কুলপাড়া এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৭৭৫ গ্রাম হেরোইনসহ কাজল ও মরিয়মকে আটক করা হয়। এ ঘটনার পর দিন র‌্যাবের এসআই দীন মোহাম্মদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মো. আলমগীর কবির তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কাজল ও মরিয়মকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নাজমুল আজম আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️