চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজনে ২৫ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী হিসেবে আরো ২৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ছেলে ও ১২ জন কন্যাশিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদেরকে ভর্তি করা হয়।
মঙ্গলবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন ৪৩ জন ছেলে ও ৪৯ জন কন্যাশিশুসহ ৯২ জন শিশু ভর্তি ছিল। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৬ জন ছেলে ও ১৪ জন কন্যাশিশুসহ ৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৪ জন ছেলে ও ১ কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বতর্মানে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। তাদের মধ্যে ২৬ জন ছেলে ও ৪৬ জন কন্যাশিশু রয়েছে।
হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তৃতীয় তলায় ও নিচতলায় হাম আইসোলেশন কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে।




