চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১০

শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১০

চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন গোমস্তাপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে একজন। শনাক্তদের মধ্যে দুজনের বাড়ি আরামবাগ, একজনের সাহাপাড়া, একজনের কালিনগর, একজনে রেহাইচর, একজনের উপরচাকপাড়া, একজনের কালিগঞ্জ, একজনের চামাভান্ডার, একজনের বহিপাড়া, একজনের বাড়ি খালেআলমপুর গ্রামে।

বর্তমানে জেলায় তিনজন শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৬ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ২৩ জন পুরুষ ও ৮ নারীসহ ৩১ জন, শিবগঞ্জে ৬ নারী ও ৬ জন পুরুষসহ ১২ জন এবং ভোলাহাটে ৩ জন পুরুষ রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৯০ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৯৯ জন পুরুষ এবং ১৯১ জন নারী রয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️