জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা

জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসার- ফোর্সের মেসের খাবার, আবাসন ব্যবস্থা, ছুটিসহ সমস্ত প্রকার সুযোগ-সুবিধার ব্যাপারে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জীবননগর থানার অফিসার-ফোর্সগণ।