নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন

নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম জানা গেছে। তার নাম রাকিব (২২)। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর সেতুর ওপর একটি বিকল ট্রাককে আরেকটি ট্রাকের সাহায্যে টেনে নেওয়া হচ্ছিল। পথে ট্রাকটি কাঁচপুর সেতুর বিভাজকের সঙ্গে আটকে যায়। এ সময় ট্রাকটি ফেলে রাকিবসহ দুজন রাস্তা পার হচ্ছিল। হঠাৎ অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, নিহত দুজনের মধ্যে একজনের নাম রাকিব। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️