কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পালিত

শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকারকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া, তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে দায়িত্বশীলতা বৃদ্ধি করা

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ১৪ অক্টোবর (মঙ্গলবার) কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম গার্লস উচ্চ বিদ্যালয় ও ডিএম পাইলট একাডেমী এই তিনটি প্রতিষ্ঠানে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকারকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া, তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে দায়িত্বশীলতা বৃদ্ধি করা। এই সপ্তাহের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, সৃজনশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গোলাম রব্বানী, পরিতোষ চন্দ্র, আঃ মান্নান, মাসুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, রোকন উদ-দৌলাসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️