‎নবীগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

‎নবীগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্ট দুটি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছিল। প্রতিষ্ঠানগুলোর বৈধ ট্রেড লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ও সস ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতার প্রমাণও পাওয়া যায়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২, ৫১, ৫২ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী জেবা রেস্টুরেন্টের মালিক মো. লুবন মিয়াকে চল্লিশ  হাজার টাকা এবং হাসিখুশি রেস্টুরেন্টের মালিক বেলাল আহমদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

‎প্রশাসনের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️