গোপালগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি: *করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই স্লোগান কে সামনে রেখে*
মঙ্গলবার (২৩জুন) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর আয়োজনে, জনাব মোঃ মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ এর সভাপতিত্বে উপজেলা চত্বর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ মাঠে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মোঃ আরিফ-উজ- জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




