গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলায় পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ উজ্জল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল।  

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত উজ্জল মিয়া (২৫) নামের যুবক সে গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা কুঠি এলাকার মৃত শাহিন মিয়ার ছেলে।  

র‌্যাব জানায়, গাইবান্ধা সদরের এক তরুণীর সঙ্গে উজ্জলের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে উজ্জল তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ২৭ মে সকালে কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে আসামি এড়িয়ে গিয়ে আত্মগোপনে চলে যায়।  

এ ঘটনায় গত ৭ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️