‎নবীগঞ্জে আলোচিত ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎নবীগঞ্জে আলোচিত ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎র‍্যাব জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গি দমন ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জে সংঘটিত এই ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

‎মামলার নথি সূত্রে জানা যায়, ভিকটিম মো. নিয়াজ উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানার কোনা গ্রামের বাসিন্দা ও স্থানীয় কাপড় ব্যবসায়ী। গত ১৮ অক্টোবর রাত দেড়টার দিকে তিনি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় ও অন্যান্য পণ্য কিনে প্রাইভেটকারে করে ফিরছিলেন। নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পিছন থেকে একটি লাল রঙের ডিআই পিকআপ এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে পথরোধ করে।

‎পরে পিকআপে থাকা পাঁচজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ গাড়িতে হামলা চালায়। তারা নিয়াজ উদ্দিন ও তার দুই সহযোগীকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে কাপড়, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ ২৮ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

‎ঘটনার পর নিয়াজ উদ্দিন নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং-১৭, তারিখ: ২০ অক্টোবর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি ১৮৬০)।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ২৯ অক্টোবর রাত ১২টার পর চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাগেরখাল গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে মিজানুর রহমান ওরফে রমজান (২৫)

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে আসাদ মিয়া (৩৫)

‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️