অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম হোক আরও শক্তিশালী,নির্ভীক-এমপি জসিম উদ্দিন 

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম হোক আরও শক্তিশালী,নির্ভীক-এমপি জসিম উদ্দিন 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লা- ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ যেখানে অন্যায়, দুর্নীতি আর অনিয়ম মাথাচাড়া দেয়, সেখানেই কলম হয়ে উঠুক প্রতিবাদের প্রতীক।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিম ও প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলি বলেন। 

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি, প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত বার্তা। 

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সকল কর্মকান্ডের জবাবদিহিতা করব। আগামী দিনগুলোতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা বিএনপি'র সদস্য ইউসুফ পাখি, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন, আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মোহাম্মদ তাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রনি, মোহাম্মদ কিবরিয়া, মারুফ আহমেদ।

আলোচনা শেষে প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, আতপ চাল, সেমাই, কিসমিস ও দুধ প্রদান করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️